admin
১৭ এপ্রিল ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

প্রচন্ড খরায় ফেটে যাচ্ছে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক

ফটোকার্ড ডাউনলোড করুন
111

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি।
টাঙ্গাইল গোপালপুর বিভিন্ন স্থানে খরার কবলে ফসলের মাঠ। প্রচন্ড খরায় মাঠ পুড়ে চৌচির হয়েছে। রোদের তাপে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। তীব্র তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। খাঁখাঁ রাস্তা ঘাট সহ ফসলি মাঠ।
এদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নানান ধরনের কীটপতঙ্গ, পোকামাকড় এবং বিভিন্ন রোগ বালাই দ্বারা আক্রান্ত হচ্ছে চলতি মৌসুমের বোরো ধান। প্রয়োজন মতো বিদ্যুৎ না থাকায় সেচ দিতেও হিমসিম খেতে হচ্ছে মটর মালিকদের।এতে ফসল নিয়ে শঙ্কায় আছেন প্রান্তিক কৃষক।
মোহনপুর গ্রামের মটর মালিক খঃ মুক্তার জানান, এখন ধান থোর হয়েছে তাই সেচের বিশেষ প্রয়োজন। এদিকে অনেক দিন হলো বৃষ্টি হয় না,আবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না।এতে ফসল নিয়ে চিন্তার মধ্যে আছি।
এখানকার অদিকাংশ কৃষকই ব্রি ধান ২৮,ব্রি ধান ২৯ এবং হাইব্রিড এই ৩ জাতের ধান বেশি বেশি চাষ করে থাকেন। এরমধ্যে ব্রি ধান ২৮ আগে সংগ্রহ করা যায় বলে কৃষকদের মাঝে এই ধান চাষ করার আগ্রহ বেশি।

কিন্তু এ বছর আবহাওয়া প্রতিকুলতার কারনে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ২৮ ধানের ফসলী জমি। চিটা হয়ে যাচ্ছে ধানের শীষ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। উপজেলার বিভিন্ন গ্রাম গুরে দেখা যায় বসে নেই উপসহকারী কৃষি কর্মকর্তাগন।তারা বিভিন্ন সু্’পরামর্শ দিচ্ছেন কৃষকদের মাঝে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর কাছে ধানের শীষ চিটা হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সাধারনত এটা ব্লাস্ট নামক রোগ দ্বারা আক্রান্ত হওয়ার কারনে ধানের শীষ চিটা হয়ে থাকে। এই রোগ মূলত আবহাওয়ার প্রতিকূলতার কারনে বিস্তার ঘটতে থাকে।তিনি আরও বলেন,আমরা বিভিন্ন গ্রাম, পাড়া এবং কি মহল্লায় মহল্লায় কৃষকদের নিয়ে বৈঠক করতেছি এবং বিভিন্ন সু- পরামর্শ দিচ্ছি তাদেরকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১০

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১১

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৪

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৫

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৬

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৭

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৮

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৯

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

২০