ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব
সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে| মো. শামসুজ্জামান হাসুকে আহবায়ক, লোকমান হোসেন সরকার সিনিয়র যুগ্ন আহবায়ক ,আরাবুর রহমান যুগ্ম আহ্বায়ক ও আরিফুর রহমান যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করে ২০ সদস্যের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়| মঙ্গল রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেন হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত চিঠিতে এ কমিটি অনুমোদন দেন| এদিকে আহবায়ক কমিটির খবর ছড়িয়ে পড়লে বুধবার দুপুরে উপজেলা বিএনপি একটি আনন্দ মিছিল বের করেন নেতাকমীরা|
উল্লেখ্য ২০২৫ সালের জানুয়ারী মাসে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি কেন্দ্রীয় থেকে অনুমোদন হওয়ার পর জেলার সব উপজেলা কমিঠি গঠন করা হলেও নানান জঠিলতার কারনে ফুলবাড়ী উপজেলায় বিএনপির আহবায়ক কমিটি করা সম্ভাব হয়নি| অবশেষে জেলা বিএনপির আহবায়ক কমিটির গঠনের ২০ মাস পর মঙ্গলবার ফুলবাড়ী উপজেলার এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে| এ ছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ উপজেলার আহবায়ক কমিটি ঘটন করে জেলা বিএনপির কাছে পাঠানোর জন্য নির্দেশ দেয় হয়|





















