নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২২, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০২ জন

বাউফল থানার কাছে তিনটি আবাসিক হোটেলে চলে পতিতাবৃত্তি, ক্ষুব্ধ জনগন

৬৫৮

পটুয়াখালীর বাউফলে থানা থেকে মাত্র ৫শ মিটার দূরে তিনটি আবাসিক হোটেলে পতিতাবৃত্তি চললেও রহস্যজনক কারণে পুলিশ ব্যবস্থা নিচ্ছেনা। অভিযোগ রয়েছে ওই তিনটি আবাসিক হোটেল থেকে পুলিশকে মাসেওয়ারা দেয়া হয়। যে কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয়না। রবিবার (৩ জুলাই) বিকাল তিনটা পর্যন্ত পর্যবেক্ষন করে দেখা গেছে, বাউফল থানর পূর্বপাশে কালাইয়া –
বাউফল পৌর শহরের ৭নং ওয়ার্ড কালাইয়া বাউফল সড়কে সৌদিয়া মার্কেটের পাশে তিনটি আবাসিক হোটেল রয়েছে। নামে আবাসিক হোটেল হলে ভিতরে চলে অসামাজিক কর্মকান্ড। হোটেল কর্তৃপক্ষ বাহির থেকে কন্টাকে নারী এনে পতিতাবৃত্তি করাচ্ছেন। এসব হোটেলের আশপাশে বানিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা অফিস রয়েছে। আবাসিক হোটেলগুলোতে পতিতাবৃত্তির কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।স্থানীয় লোকজন এ অসামাজিক কর্মকান্ডে ক্ষুদ্ধ।

সরেজমিন শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর সোয়া ১টা, শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা ও রবিবার বার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত হোটেল তিনটির আশপাশে অবস্থান করে দেখা গেছে, বিভিন্ন বয়সের নারীরা এসে হোটেলে অবস্থান করেন। প্রতিদিন ২ হাজার টাকা কন্টাকে এসব নারীদের হোটেলে আনা হয়। এরপর তারা খদ্দেরের সাথে অসামাজিক কাজে লিপ্ত হন। পছন্দ অনুযায়ি খদ্দেরদের কাছ থেকে ৫শ থেকে ১হাজার টাকা নেয়া হয়। শুক্রবার বেলা ১১টার দিকে এ বিষয়টি জানিয়ে বাউফল থানার ওসিকে একাধিক বার ফোন দেয়া হলেও এই পুলিশ পাঠাচ্ছি বলে সময় ক্ষেপন করেন । ওই দিন ১টা পর্যন্ত অপেক্ষা করা হলেও পুলিশ আসেনি। শনিবারও একই অবস্থা হয়েছে। রবিবার দুপুরে এ বিষয় নিয়ে ওসিকে পুনরায় ফোন দেয়া হলে ২৩ মিনিট পরে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়। অথচ থানা থেকে পায়ে হেঁটে ঘটনাস্থলে আসতে ২মিনিটের বেশী সময় লাগার কথা নয়। পুলিশ এসে আলআমিন নামের একটি হোটেলে অভিযান করে । সেখানে একজন ২০-২২ বছর বয়সী নারীকে অবস্থান করতে দেখেন। হোটেলের রেজিস্ট্রার তার নাম নেই। এ খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ওই হোটেলে গেলে পুলিশের উপস্থিতি জেড়ার মুখে ওই নারী স্বীকার করেন হোটেল মালিক তাকে ২ হাজার টাকা কন্টাকে এখানে নিয়ে এসেছেন। কিন্তু ওই নারী কিংবা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা না নিয়ে চলে যান। স্থানীয় লোকজন এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

১০

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১১

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১২

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১৩

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৪

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৬

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৭

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৮

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৯

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

২০