admin
১৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীর বয়স্ক ভাতার টাকা জালিয়াতি করে খাচ্ছে ইউপি সদস্য

ফটোকার্ড ডাউনলোড করুন
161

ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ে সহিরন বেওয়া নামে এক বাকপ্রতিবন্ধী বিধবা ভিক্ষুক নারীর বয়স্ক ভাতার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে মো: ফারুক নামের স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ঘটনাটি জানাজানি হবার পর উক্ত বিষয়ে ভুক্তভোগী নারীর অভিযোগ তদন্ত করছেন সমাজসেবা অধিদপ্তর। এমন অসংখ্য অভিযোগের সমাধানে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ভাতা ভোগীদের হাতে সরকারি অর্থ পৌছাতে কাজ করছে সমাজসেবা অধিদপ্তদর। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ ফারুক।

সরেজমিন ঘুরে দেখাযায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মুনিরউদ্দীনের স্ত্রী ৯৩ বছর বয়সী সহিরন বেওয়া জীবিকা নির্বাহ করেন ভিক্ষাবৃত্তি করে। স্বামী মারা যাবার পর একমাত্র ছেলেকে নিয়ে অন্যের জমিতেই বসবাস করছেন। বয়স্ক ভাতার কার্ড হয়েছে বেশ কয়েক বছর আগে। ২০২০ সালের জুন মাস পর্যন্ত ব্যাংকের মাধ্যমে বয়স্ক ভাতা পেয়েছেন সহিরন।

পরে মোবাইলে ভাতা দেওয়া শুরু হলে ইউপি সদস্য ফারুক ছেলে শাকিলের মোবাইল নম্বর দেয় সহিরনের মোবাইল নম্বরের স্থানে। র্দীঘদিনেও সহিরন ভাতার টাকা না পেয়ে ইউপি সদস্য ফারুকের সাথে যোগাযোগ করলে সহিরনের ভাতার কার্ডটি নষ্ট হয়েছে বলে জানিয়ে দেয় ফারুক। চলতি মাসে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সহিরন জানতে পারেন তার ভাতার কার্ড বন্ধ হয়নি বরং টাকা যাচ্ছে ইউপি সদস্য ফারুকের ছেলে শাকিলের মোবাইল নাম্বারে । বিষয়টি এখন ওই ইউনিয়নে মানুষের মুখে মুখে।

এমন অসহায় নারীর বয়স্ত ভাতার টাকা আত্মসাত করায় ইউপি সদস্য ফারুকের শাস্তির দাবি করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন সরকারি ভাতা করে দেওয়ার নামে আরও অনেকের কাছে টাকা নিয়ে ভাতা করে দেননি ইউপি সদস্য ফারুক।

ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন জানান, অভিযোগ রয়েছে মৃত মানুষের ভাতা পাচ্ছে অনেকে। আর বেশ কিছু ক্ষেত্রে প্রকৃত ভাতাভোগীর টাকা যাচ্ছে অন্যের মোবাইলে যারা সেই টাকা আত্মসাৎ করছেন। এ বিষয়ে লাইভ ফেরিফিকেশন কার্যক্রম চলমান রয়েছে। লাইভ ফেরিফিকেশন দ্রুত সময়ে শেষ হলে প্রকৃত ভাতাভোগীদের আর অভিযোগ থাকবেনা। এছাড়াও সহিরনের অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪৬৫ জন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০