admin
৮ আগস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

বৃষ্টি অজুহাতে লাগামহীন পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে মুরগি ও সবজির দামও

[ppsp_buttons]

বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। অব্যাহত বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। আর এই লাগামহীন দামে নাজেহাল সাধারণ মানুষ।

Advertisement

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজার, শাহজাদপুর, বাড্ডা, নতুন বাজার ও রামপুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে পেঁয়াজ ও ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ বেড়েছে। খুচরা পর্যায়ে ১৫–২০ টাকা বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। এ ছাড়া বেশির ভাগ সবজির দামও আগের তুলনায় চড়া।

ইসলামি ব্যাংকের কর্মকর্তা মো. মিজানুর রহমান খিলক্ষেত বাজার থেকে গত শনিবার দেশি পেঁয়াজ কিনেছিলেন ৫৫ টাকা কেজি। শুক্রবার একই বাজারে গিয়ে দেখেন, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা করে। এক সপ্তাহে প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে যাওয়ায় হতবাক তিনি।

তিনি বলেন, ‘এখনই দেশি পেঁয়াজের মজুত শেষ হওয়ার কথা নয়। নতুন মৌসুম আসতে বাকি চার মাস। এখন এভাবে দাম বাড়লে সামনে কী হবে। আমার কার কাছে অভিযোগ দেব। তাদের এই করাসাজির শেষ কোথায়?’

শুধু পেঁয়াজ নয়, গত এক সপ্তাহে বাজারে ফার্মের মুরগির ডিম, মসুর ডাল, টমেটোসহ কিছু সবজি, ভোজ্যতেলসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এতে বিশেষ করে নির্দিষ্ট আয়ের ক্রেতারা চাপে পড়েছেন। শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে। তারা বলছেন, একদিকে বৃষ্টির কারণে ঠিকমতো কাজ নেই। তার ওপর জিনিসের দাম বাড়তি।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে গত এক সপ্তাহে বাজারে পণ্যের সরবরাহে সমস্যা হয়েছে। এতে মোকামগুলোয় দাম বেড়ে যায়। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৭২ টাকা কেজি। জানতে চাইলে এখানকার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ‘গত এক সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৫ টাকার বেশি বেড়েছে। আমরা গত সপ্তাহের মাঝামাঝি সময়ে পেঁয়াজ বিক্রি করেছিলাম ৫৫-৫৭ টাকা কেজি।

এরপর সপ্তাহের শেষ দিকে দাম বেড়ে ৬৫-৬৬ টাকা কেজি হয়। এখন আরও বেশি।’

তারা আরও জানান, বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। তারা ঠিকমতো সরবরাহ পাচ্ছেন না। পাবনা ও ফরিদপুর এলাকার মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে বলে দাবি তাদের।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক মাসে দেশে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ। এক মাস আগে পণ্যটি বিক্রি হয়েছিল ৫৫-৬০ টাকা কেজি।

পেঁয়াজ ছাড়াও ডিম, ডালসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। টিসিবির দৈনিক বাজার তথ্য বলছে, গত এক সপ্তাহে পেঁয়াজ, রসুন, ডিম, মসুর ডাল, পাম তেলসহ ১২ ধরনের পণ্যের দাম বেড়েছে। বিপরীতে আলু ও আটার দাম কমেছে।

শুক্রবার ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন। মুরগির ডিমের দামও এক মাসে দুই দফা বেড়েছে। এর আগে দুই মাস ধরে ১২০ টাকা ডজন বিক্রি হয়েছে ফার্মের লাল ও সাদা ডিম।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা রাফি বলেন, দীর্ঘদিন ডিমের তেমন চাহিদা ছিল না। দাম কমে খামারিদের লোকসান হচ্ছিল। তাই অনেক খামারি ডিম উৎপাদন বন্ধ রেখেছেন। এতে বাজারে সরবরাহে টান পড়েছে। ডিমের বাজারে কোনো ব্যালেন্স নেই। মাঝেমধ্যে খামারি লোকসান করেন, আবার কখনো ক্রেতার খরচ বাড়ে।

শুক্রবার পাইকারি বাজারগুলোতে প্রতি ১০০ লাল ডিম এক হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও তা ছিল ৮৫০-৯১০ টাকা।

ফার্মের মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৭০ টাকা।

খুচরা বাজারে গত রোববার থেকে মসুর ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত। মাঝারি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা করে, যা ছিল ১২০ টাকা। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪৫-১৫৫ টাকা কেজি, যা ছিল ১৩০-১৪০ টাকা।

বাজারে আলুর দাম কেজিতে ৫ টাকা কমে কোথাও কোথাও ২০ টাকায় নেমেছে। ভালো মানের প্রতি কেজি আলু কিনতে ২৫-৩০ টাকা লাগছে।

দফায় দফায় টমেটোর দাম বেড়ে এরই মধ্যে ২০০ টাকা হয়েছে। গাজরের কেজি উঠেছে ১৬০ টাকায়।

বাজারে প্রায় সব ধরনের সবজির কেজি এখন ৬০ টাকার ওপরে। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এক কেজি কাঁচা মরিচের দাম এখন ২৪০-২৮০ টাকা। বর্তমানে সবচেয়ে কম দামি সবজি পেঁপে। এক কেজির দাম ২০ টাকা।

মাছের মধ্যে ইলিশের দাম অনেক আগেই বেড়ে সাধারণের নাগালের বাইরে চলে গেছে। অথচ এখন ইলিশের ভরা মৌসুম। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৯০০ টাকা কেজি। এই দামে ৫০ কেজি চাল কেনা যায়। এ ছাড়া ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান গণমাধ্যমকে বলেন, বাজারের মৌলিক বিষয়গুলো কাজ করছে না। বিশেষ করে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে। গত মাসে চালের দাম বেড়েছে। এখন চলছে বর্ষা ও বন্যার মৌসুম। এই সময়ে নিত্যপণ্যের ঘাটতি থাকে, যা মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। তাই সরকারের উচিত, এখনই প্রস্তুতি নিয়ে পণ্যের চাহিদা ও জোগানে ভারসাম্য আনা। তিনি মনে করেন, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০