admin
১০ জুলাই ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪০ জন

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

ফটোকার্ড ডাউনলোড করুন
223

ভারতের নয়াদিল্লি ও সংলগ্ন অঞ্চলে বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল হরিয়ানার ঝজ্জর। স্থানটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

কম্পনের মাত্রা তীব্র না হলেও উৎসস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় কম্পন বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, সোনিপত, হিসার, মেরঠ এবং শামলিসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ সকাল সকাল বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। দিল্লি ও এনসিআর-এ বিভিন্ন জায়গা থেকে ফ্যান, দরজা এবং আসবাবপত্র কাঁপার খবর এসেছে।

অফিসপাড়া গুরুগ্রাম ও নয়ডাতেও ভূকম্পন অনুভূত হয়। অনেক কর্মী দাবি করেছেন, কম্পনের সময় তাদের অফিসে কম্পিউটার ও আসবাবপত্র নড়েচড়ে ওঠে। কেউ কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ফের একবার সামনে এল রাজধানী দিল্লির ভূমিকম্পপ্রবণতা।

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকাই ভূমিকম্পপ্রবণ। সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী, দিল্লি পড়ে জোন ৪-এ, যা উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। এই জোনে ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প মাঝেমধ্যেই অনুভূত হতে পারে। গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০