জাহিদ দুলাল, লালমোহন (ভোলা):
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৬ জন

ভোলার লালমোহনে বরই চাষে সফল যুবক মোহাম্মদ হোসেন

৪০৮

ভোলার লালমোহন উপজেলায় নানান জাতের বরই চাষ করে বাজিমাত করেছেন মোহাম্মদ হোসেন নামে এক চাষি। এ মৌসুমে তার বাগানে সর্বোচ্চ বরইয়ের ফলন হয়েছে। বাড়ির আঙিনায় ১৬০ শতাংশ জমিজুড়ে তার এই বরইয়ের বাগান। এ মৌসুমে অন্তত ১৬ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি। চাষি মোহাম্মদ হোসেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার জালাল আহমেদের ছেলে। বর্তমানে তার বাগানে রয়েছে চার জাতের বরই। বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে হরেক রকমের বরই।
চাষি হোসেন জানান, গত ৫ বছর আগে আমি এই বাগানটি করেছি। প্রথম দিকে বাড়ির আঙিনার পতিত এক একর জমিতে বরই গাছ লাগাই। বরইয়ে ভালো লাভ হওয়ায় প্রতি বছর জমি এবং বরই গাছ বাড়িয়েছি। বর্তমানে ১৬০ শতাংশ জমিজুড়ে আমার বরই বাগান। এ বছর দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ^বিদ্যালয়ের নার্সারি থেকে বল সুন্দরি, থাই আপেল কুল, চায়না টক-মিষ্টি কুল ও ভারত সুন্দরি জাতের বরইয়ের চারা এনে রোপণ করেছি। এ বছর অনেকেরই বরইয়ের ফলন ভালো হয়নি। তবে তাদের তুলনায় আমার বাগানের ফলন অনেক ভালো হয়েছে। এরমধ্যে ২ হাজার কেজি চায়না টক-মিষ্টি বরই বিক্রি করেছি। প্রতি কেজি বরই পাইকারি একশত ত্রিশ টাকা এবং খুচরা একশত পঞ্চাশ টাকা করে বিক্রি করি। বিভিন্ন এলাকার মানুষ ও পাইকারগণ বাগান থেকেই বরই কিনে নেন। বর্তমানে গাছগুলোতে যে পরিমাণ ফলন রয়েছে তাতে মৌসুম শেষে অন্তত ১৬ লাখ টাকার বরই বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। এরইমধ্যে আমার বাগান দেখে ও পরামর্শ নিয়ে ১৬ জন চাষি বরইয়ের চাষ শুরু করেছেন।
তিনি আরো জানান, আমার বরই বাগানে চারজন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাদেরকে দৈনিক আটশত টাকা করে মজুরি দিচ্ছি। এই মৌসুমে শ্রমিকদের মজুরি, বাগানের কীটনাশক, সার এবং সেচ খরচসহ সব মিলিয়ে ছয় লাখ টাকার মতো বাগানের পেছনে ব্যয় হবে। তবুও মৌসুম শেষে অন্তত দশ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। অক্টোবরের প্রথম থেকে এ বছর বরই বিক্রি শুরু করেছি, আগামী মার্চ মাস পর্যন্ত বাগান থেকে বরই বিক্রি করতে পারবো। আমার থেকে বরই নিলে ফ্রেশ, ফরমালিন ও বিষমুক্ত ফল পাবেন ক্রেতারা।
হোসেনের বরই বাগানের শ্রমিক মো. আশ্রাফ আলী ও মো. কবির বলেন, আমরা মোট চারজন এই বরই বাগানে নিয়মিত কাজ করি। বাগান মালিক আমাদেরকে ঠিকমতো মজুরি দেন। এতে করে পরিবার-পরিজন নিয়ে আমরা সুন্দরভাবে সংসার চালাতে পারছি।
চাষি হোসেনের প্রতিবেশী মো. খোকন ও মো. হেলাল জানান, প্রতিবেশী হোসেন বরই বাগান করে ভালো সফলতা পেয়েছেন। প্রত্যেক মৌসুমেই তার বাগানে অনেক ভালো ফলন হয়। এসব ফলন বিক্রি করে তিনি ভালো লাভবানও হচ্ছেন। তার বাগানের বরই অনেক সুস্বাদু ও মিষ্টি। কম দামে তার বাগান থেকে আমরা টাটকা বরই কিনতে পারছি। এছাড়া যুবক হোসেনের সফলতা দেখে আমরাও বরই চাষের কথা ভাবছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, হোসেন নামে ওই চাষির বরই বাগানটি কয়েকবার পরিদর্শন করেছি। এ বছরও তার বাগানে ফলন খুব ভালো হয়েছে। আমরা নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছি। এ ছাড়া বানিজ্যিকভাবে নতুন করে যারা বরই বাগান করতে আগ্রহী হবেন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%B8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১০

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১১

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

১৩

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

১৪

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১৫

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১৬

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৮

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৯

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

২০