নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২২, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

মনপুরায় বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি: গলায় ছুরি ঠেকিয়ে সোনা, নগদ টাকা ও দলিলপত্র লুট

১৭৮

ভোলার মনপুরায় রাতের আঁধারে এক বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় হাজির হাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী জসিম স্বর্ণকারের বসত বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের টিনের বেড়া কেটে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে জসিম স্বর্ণকারের স্ত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১ ভরি ওজনের সোনার চেইন, কানের দুল ও পাশ^বর্তি বিরোধীয় জমির দলিলপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের ২ নংওয়ার্ডের জসিম স্বর্ণকারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনার বর্ননা দিতে গিয়ে জসিম স্বর্ণকারের স্ত্রী জানান, ব্যবসায়িক কাজে আমার স্বামী ঢাকায় রয়েছেন। গত রাতে আমি দুই বাচ্চাসহ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাত ৩ টার দিকে ঘরের দরজা খোলার শব্দে আমার ঘুম ভাঙে। আমি কে কে বলে চিৎকার করলে আমার গলায় বড় একটি ছুরি চেপে ধরে ডাকাতরা। আমি স্বজোরে চিৎকার করলে আমার গলা কেটে মেরে ফেলার হুমকি দেয় তারা। এসময় তারা আমার গলা থেকে সোনার চেইন ছিঁড়ে ও কান থেকে দুল খুলে নিয়ে যায়। এবং আমাদের ঘরে থাকা সোকেচ ও আলমারি ভেঙে নগদ এক লক্ষ টাকা ও বাড়ির পাশের বিরধীয় জমির দলিল পত্র লুট করে নিয়ে যায়। পরে আমার ডাকচিৎকারে পাশের ঘরে থাকা শ^শুড়-শাশুড়ি ছুটে আসলে ২/৩ জনের ডাকাত দল ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

তবে ডাকাতদের সকলের মুখ ঢাকা থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি বলে জানিয়েছেন ওউ গৃহকর্ত্রী। রাতেই তাৎক্ষনিক ফোন করে মনপুরা থানায় অভিযোগ জানানো হয়েছে। সকালে মনপুরা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এবং এব্যাপারে মনপুরায় জিডি করবেন বলে জানিয়েছেন তিনি।

এব্যপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান, বাড়ি ডাকাতির ঘটনা শুনেছি। থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০