মনপুরা (ভোলা) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৩ জন

মনপুরায় মাদকাসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন

৮৩৫

ভোলার মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও বহিরাগত মাদক আসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের চারপাশে পাকা দেওয়াল ও গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা অংশগ্রহন করে।

রবিবার দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশগ্রহন করা বিদ্যালয়ের শিক্ষার্থী মারজানা আক্তার, আফিয়া সুলতানা, একরামুল কবির সহ একাধিক শিক্ষার্থীরা জানান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা দেওয়াল না থাকায় বহিরাগতরা বিদ্যালয়ে এসে ধূমপান করে, মেয়েদের উত্ত্যক্ত করে। বিদ্যালয়ের সাথে থাকা সড়কে দাঁড়িয়ে বখাটে ছেলেরা মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে ইভটিজিং করে । এই সমস্ত ইভটিজিং এর ভয়ে অনেক মেয়ে শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এই সময় শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ের চারপাশে দেয়াল নির্মাণের দাবী করেন।

এই ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কামিটির সভাপতি আঃ রহমান বলেন, দেয়াল না থাকায় বহিরাগতরা স্কুলে প্রবেশ করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই ব্যাপারে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন বলেন, স্কুলে সুরক্ষা দেওয়াল না থাকায় রাতে স্কুলে মাদকসেবীদের আড্ডা বসে। দিনে বহিরাগতরা স্কুলে পাশে রাস্তা দাঁড়িয়ে ইভটিজিং করে। এতে স্কুলে পড়া-লেখার পরিবেশ বিঘ্ন ঘটছে। তাছাড়াও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ের চারপাশে দেয়াল নির্মাণের জন্য শিক্ষা দপ্তরে কয়েক বার আবেদন করেও এর কোন সাড়া পাইনি ।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A1/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১০

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

১১

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

১২

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১৩

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৬

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৯

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

২০