ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন লালমোহনের সবুজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৫২

রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ। শনিবার রাত ৮টায় ঢাকার পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল খায়ের সবুজকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ৩১ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত তিনি ৪৫ বার মুমূর্ষু রোগীদের রক্তদান করেছেন।
প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এর আগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ৪০০ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন লালমোহনের সবুজ

আপডেট সময় : ১১:৩৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৩১ আগস্ট ২০২৫