ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি জাহিদ – সম্পাদক সুমন Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৩

মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:

রোগমুক্ত ও সুস্থ্য আগামী প্রজন্ম গড়তে আসছে ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দেশ ব্যাপি ৬ থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়ানো হবে। এ উপলক্ষে মোংলায় অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (১৩ই জুন) বেলা ১১ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন এর সভাপতিত্বে সভায় উপ‌স্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ডা. আফসানা নাঈমা হাসান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতি‌নিধিসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন মানবদেহে ভিটা‌মিন এ’র গুরুত্ব তুলে ধরে বলেন, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে আগামী ১৫ জুন দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় মোংলা উপজেলার পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী মিলে ৫৭টি কেন্দ্রে ৫ হাজার ৪শ শিশু এবং উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৫টি কেন্দ্রে ১৩ হাজার ১শ শিশুকে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত উপজেলার প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩