admin
১১ অক্টোবর ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১৮০০ লিটার চোরাই ডিজেলসহ আটক ১

ফটোকার্ড ডাউনলোড করুন
162

মোংলা বন্দরের বিদেশী জাহাজ থেকে চুরি করে আনা ১৮০০ লিটার ডিজেলসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন কুমারখালি এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত স্টীল বডি ট্রলারে অভিযান পরিচালনা করে ১৮০০ লিটার ডিজেলসহ চোরকারবারিকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা।

১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে গণমাধ্যম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন।

তিনি বলেন, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বিদেশী জাহাজ থেকে ডিজেল চুরি করে আনার সময় মোংলার মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশী করে ১৮০০ লিটার চোরাই ডিজেলসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চোরাকারবারি হলেন-মোংলা উপজেলার কাইনমারী গ্রামের মো. এনামুল হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার (২২)।
জব্দ করা ডিজেল, নৌকাসহ আটক চোরাকারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান আরো জানান, তাদের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। নিয়মিত এ অভিযান চলবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০