ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় অপহৃত ব্যক্তি উদ্ধার অপহরণকারী আটক

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের শিকার শেখ জামালকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত অপহরণকারী শফিকুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়েছে।

সেনা সূত্র জানায়, ২৯ জুন রাত ১১ঃ৩০টায় ফরিদপুর আর্মি ক্যাম্পে নাসিমা আক্তার (৩২) নামের এক নারী অভিযোগ করেন, তার স্বামী শেখ জামালকে গতকাল(২৯ জুন) বিকেলে ঢাকার পল্টন এলাকা থেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং মারধর করছিল বলে তিনি জানান।

অভিযোগ পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর আর্মি ক্যাম পরিস্থিতির গুরুত্ব বিবেচনা তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং উদ্ধার অভিযান শুরু করে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে পশ্চিম আলগি, ভাঙ্গা এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে উক্ত অপহরণের ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

তথ্য যাচাই-বাছাই শেষে, ৩০ জুন ভোর ৫টায় যৌথ টহল দল সন্দেহভাজনের অবস্থান নিশ্চিত করে পশ্চিম আলগির একটি পরিত্যক্ত খড়ের ঘরে অভিযান চালায়। অভিযানে উক্ত ঘর হতে অপহৃত শেখ জামালকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একি সাথে, অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, শেখ জামাল বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে শফিকুল ইসলামের কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পূরণ না করে ঢাকায় আত্মগোপনে চলে যান। প্রতারিত হয়ে শফিকুল ইসলাম আরো কয়েকজনকে সাথে নিয়ে অপহরণের পরিকল্পনা করেন এবং ঢাকার পল্টন এলাকা থেকে জামালকে অপহরণ করেন। তারপর জামালের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।

আটক শফিকুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

যৌথবাহিনীর অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় অপহৃত ব্যক্তি উদ্ধার অপহরণকারী আটক

আপডেট সময় : ০৬:৪৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫