admin
৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

লংগদুতে অস্বাস্থ্যকর পরিবেশে আলম ফুড বেকারি, সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা অপপ্রচার

ফটোকার্ড ডাউনলোড করুন
280

রাঙামাটির লংগদু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ উঠেছে স্থানীয় আলম ফুড বেকারির বিরুদ্ধে। সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার লংগদু প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম লিটন।

তবে এ ঘটনার পর বেকারির মালিক রাশেদুল আলম উল্টো সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি অনলাইন পোর্টালসহ স্থানীয়ভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেন।

সাংবাদিক মঞ্জুরুল ইসলাম লিটন অভিযোগটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে জানান—
“আমি বেকারির ভেতরে গিয়ে যেসব দৃশ্য ধারণ করেছি, তা স্থানীয় মানুষের স্বার্থেই। ওই বেকারির অস্বাস্থ্যকর পরিবেশ জনগণের জন্য ক্ষতিকর। অথচ এ বিষয়ে সংবাদ প্রকাশ হতে পারে বুঝতে পেরে মালিক উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “সংবাদে বলা হয়েছে আমি নাকি ফোনে টাকা দাবি করেছি, কিন্তু এর কোনো প্রমাণ নেই। আমাকে ফোন করেও কেউ তথ্য নেয়নি, এমনকি প্রেসক্লাব সভাপতির নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।”

স্থানীয়রা জানান, আলম ফুড বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, পুরোনো ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার এবং পরিচ্ছন্নতার ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও বেকারি মালিক প্রভাব খাটিয়ে বিষয়টি এড়িয়ে যান।

সাংবাদিক লিটন এ ধরনের মিথ্যা অভিযোগের নিন্দা জানিয়ে বলেন—
“এটি পরিকল্পিত অপপ্রচার। আমি জনগণের স্বার্থে অনিয়ম তুলে ধরছি, সেটাই আমার দায়িত্ব। আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো অর্থ লেনদেন করে, তার দায়ভার আমার নয়।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মূলত বেকারির অস্বাস্থ্যকর কার্যকলাপ ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে বেকারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০