নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৩, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

লালমোহনে ওয়ারিশ সম্পদ থেকে বঞ্চিত করতে ছিনতাই নাটকের অভিযোগ

১৬৯

ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে ওয়ারিশ সম্পদ থেকে বঞ্চিত করতে হাতাহাতির ঘটনা কে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ উঠেছে আলী আজগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগ করেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ গ্রামের বাসিন্দা মৃত জালাল আহমেদের ছেলে মোঃ মিরাজ।
মোঃ মিরাজ বলেন, একই এলাকার মৃত মোস্তফার ছেলে আলী আজগর গংদের কাছ থেকে ওয়ারিশ সম্পদ পাওনা রয়েছি। ওই সম্পদ বুঝিয়ে না দিয়ে আমাদের বাড়ির দরজাসহ জমি অন্যত্র বিক্রি করে দেয় আলী আজগর।

মিরাজ আরও বলেন, গত ২৩ মে (মঙ্গলবার) সকালে বাড়ির দরজার একটি নারিকেল গাছ থেকে নারিকেল কাটি। এ ঘটনায় ওইদিন রাত আটটার দিকে গজারিয়া বাজারে আমাকে দেখে ডাক দেয় আলী আজগর ও তার ভাইয়েরা। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

কিন্তু গত ২৬ মে (শুক্রবার) সকালে সাংবাদিকদের এনে আমাদের বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ দেয় আলী আজগর। আলী আজগর তুচ্ছ ঘটনা কে ছিনতাইয়ের নাটক সাজিয়ে আমাদের কে ওয়ারিশ সম্পদ থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন মিরাজ।
এদিকে হাতাহাতির ঘটনায় লালমোহন থানায় অভিযোগও করেছিলেন আলী আজগর। ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই লিটন জানান, জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা সঠিক। তবে টাকা ছিনতাইয়ের ঘটনাটি প্রমাণিত হয়নি।
গজারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম বেপারি বলেন, আমার দোকানের সামনের সড়কের অপর পাশে আলী আজগর গং ও মিরাজ গংদের মধ্যে কথাকাটি চলতে দেখি। পরে লোক পাঠিয়ে উভয় পক্ষকে শান্ত করি এবং পরে ফয়সালার কথা বলে বিদায় করি। তবে সেদিন টাকা ছিনতাইয়ের কোনও ঘটনা শুনিনি।

পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান মিয়া বেপারি বলেন, আমি ঘটনা শুনেছি। তবে আলী আজগর একজন চিহ্নিত মাদক কারবারি। সে একাধিকবার পুলিশের হাতে আটকও হয়েছে। তার আটক হওয়ার ঘটনায় এলাকার লোজনের হাত থাকার সন্দেহে সে সবসময়ই এলাকার লোকদের কে মামলা-হামলার ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে চায়।

এ বিষয়ে জানতে আলী আজগরের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসীর দাবি, আলী আজগর একজন চিহ্নিত মাদক কারবারি। নির্বিঘ্নে মাদক ব্যবসা চালাতে এলাকার মানুষ কে ভীত রাখতেই ছিনতাইয়ের নাটক সাজিয়েছে সে। তাই এলাকার যুব সমাজকে রক্ষার স্বার্থে আলী আজগর কে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%A5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০