
ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ।
বুধবার সকালে পৌরশহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সরিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, “পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে শহরে যানজট ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযান পরিচালনার ফলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
No tags found for this post.
মন্তব্য করুন