লালমোহন (ভোলা) প্রতিনিধি:
১ নভেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৩৪৭

“সাম্য ও সমতায় দেশ গড়বো সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও স্থানীয় সমবায়ীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হাদী এবং সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, সমবায় অফিসের প্রধান সহকারী মো. ফরহাদ হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমাজের প্রান্তিক মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল করতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেষে সকলে মিলিতভাবে সমবায়ের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%A2%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C-3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০