নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে কৃষক হয়ে গেলেন এমপি শাওন

২৪৩

আরশাদ মামুন, লালমোহন: কাদাযুক্ত মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। নিজেদের সঙ্গে একজন এমপিকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা স্থানীয় কৃষকরা। মঙ্গলবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির কালাশাহ গ্রামে কৃষকদের সঙ্গে বোরো ধানের চারা রোপণ করেন তিনি।
এ ব্যাপারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশের কৃষি চাষাবাদের উপযোগী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। চাষাবাদ বৃদ্ধি পেলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। যার জন্য কৃষকদের উৎসাহ ও চাষাবাদে উদ্বুদ্ধ করে তুলতে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণে অংশগ্রহণ করি। আমার বিশ্বাস, এর ফলে স্থানীয় কৃষকরা চাষাবাদে আগ্রহী হবেন। যার ফলে বাড়বে কৃষি উৎপাদন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সার-বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনন্য নজির।

অন্যদিকে, ধানের চারা রোপণ শেষে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালাশাহ মারকাজ মসজিদ এলাকায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

তজুমদ্দিন উপজেলা কৃষক লীগের সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০