নিজস্ব প্রতিবেদক, ভোলা:
২৯ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

[ppsp_buttons]

সত্য প্রকাশ করার অপরাধে সাবেক এক প্রভাবশালী চেয়ারম্যান কর্তৃক অপহরণ করে নির্মম নির্যাতন ও মিথ্যা মামলার রোষানলে পড়ে ন্যায় বিচারের প্রত্যাশা বুকে চেপে ধরে আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন ভোলার এটিএন নিউজ এর সাংবাদিক ফরিদুল ইসলাম ও সহকর্মী ইব্রাহিম।

নির্যাতিত সাংবাদিক ফরিদুল ইসলাম জানায়, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাকরির নামে প্রতারণা, তেতুলিয়া নদীর জেগে ওঠা চর দখলসহ অসংখ্য অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে পরিকল্পিতভাবে অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। নির্যাতন করেই ক্ষ্যান্ত হয়নি সেই চেয়ারম্যান । তাকে মিথা চাঁদাবাজি মামলা দিয়ে জেল খাটায় স্বপন চেয়ারম্যান ও তার দুই ভাই।

মোঃ ফরিদুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ আগস্ট সকাল ১০টার দিকে ভোলা বাংলাবাজার সড়কের নতুন মসজিদ দক্ষিণ পাশে বড় মোল্লা বাড়ির সামনে থেকে সহকর্মী ইব্রাহিমসহ তাকে জোর পূর্বক চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। দিনভর নদীর পার, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের মধ্যে এবং বিভিন্ন জায়গায় নিয়ে ব্যাপক নির্যাতনের পর তার কাছ থেকে তিনটি ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদবাজি মামলা দিয়ে কারাগারে পাঠায়।
প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর উচ্চ আদালতের মাধ্যমে তাদের জামিন মিলে। তবে কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে।

জামিনে বের হয়ে ফরিদুল ইসলাম ভোলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গুম করে হত্যা চেষ্টার অভিযোগে স্বপন চেয়ারম্যান ও তার দুই ভাইসহ পাঁচ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নং- ৪৩১/২০২১।
ওই মামলায় পিবিআই বরিশালকে তদন্তের নির্দেশ দেন আদালত।

পিবিআই কর্তৃক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। তবে মামলার পুর্বের ধারায় ১৪৯/৩০৭/৩২৫/৩৪১/৩৬৪/৪০৬ দণ্ডবিধির অপরাধ উল্লেখ থাকলেও বরিশাল পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম (বিপি-৯০১৯২২৩০০৭) ৫ জুন ২০২৫ তারিখে আদালতে যে প্রতিবেদন দাখিল করেছেন, তাতে অপহরণ ও হত্যাচেষ্টার গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়া হয়েছে এবং দুই জন আসামি তামিম ও আজগরকে মোটা অংকের টাকার বিনিময়ে অব্যাহতি দেয়া হয়েছে বলে বাদী ফরিদুল ইসলাম অভিযোগ করেন।

মামলার সকল তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও মামলাটির গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে দুর্বল ধারা দিয়ে অভিযোগপত্র দেয়ার কারণে পূর্বের ধারা বহাল রেখে ৪ ও ৫ নম্বর আসামিকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেছেন সাংবাদিক ফরিদুল ইসলাম।
এদিকে মামলাটি প্রত্যাহারের জন্য তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।

অভিযুক্ত স্বপন চেয়ারম্যান ও তার দুই ভাই কামরুল হাসান মিলন, নাজমুল হাসান বাচ্চুসহ অন্যান্য আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মোঃ ফরিদুল ইসলাম ও সহকর্মী ইব্রাহিম এর উপর নির্মম নির্যাতনের ঘটনায় ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোলার সাংবাদিক সমাজ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০