ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৯

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছে। ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক মোরসালিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া ৩০ থেকে ৪০ জন পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মোরসালিন আরও জানান, যে তিনজন নিহত হয়েছেন, বিস্ফোরণের সময়ই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া চিকিৎসা নিতে আসা কয়েকজনকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

নিউমার্কেট জোনের বিশেষ শাখার (এসবি) ইনস্পেক্টর জিল্লুর জানিয়েছেন, ভবনটির ভেতরে একটি সিলিন্ডার ছিল। এসি বিস্ফোরণ না হলেও সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০২৩