রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭১ জন

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

৪১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই মেলাটি ঘিরে সীতাকুণ্ডের মঠ-মন্দির ও পাহাড়ী এলাকায় এখন উৎসবের আমেজ।

​আজ রোববার সকাল থেকে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ মেলার উদ্বোধন করেন। বিকেল ৫টা ৪ মিনিট ৪৫ সেকেন্ড থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে, যা আগামীকাল সোমবার বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

​তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে মূল ভিড় থাকবে আজ রাতে এবং আগামীকাল ভোরে।

​পুণ্যার্থীরা সাধারণত পাহাড়ের পাদদেশে অবস্থিত ব্যাসকুণ্ডে স্নান ও তর্পণ করে তাদের যাত্রা শুরু করেন। এরপর তারা প্রায় ১২০০ ফুট উঁচুতে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দুর্গম পাহাড়ী পথ পাড়ি দেন। এছাড়াও যাত্রাপথে বিরূপাক্ষ মন্দিরসহ প্রায় ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করেন ভক্তরা।

মেলা প্রাঙ্গণ ও পাহাড়ী পথে পুলিশ সদস্য, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

​এবারের মেলায় প্রথম দিনে তীর্থযাত্রীদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। আয়োজকদের মতে, প্রধান তিথি আগামীকাল হওয়ায় এবং সম্প্রতি নির্বাচন বা রাজনৈতিক ব্যস্ততার কারণে শুরুতে ভিড় কম হতে পারে, তবে মূল তিথিতে ১০ থেকে ১৫ লাখ পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, আনুমানিক কয়েক’শ বছর ধরে শিব চতুর্দশী তিথির একদিন আগে পুর্ণ্যার্থীদর আগমন ঘিরে শিব চতুর্দশী মেলা শুরু হয় এবং তিথি শেষ হবার পর মেলাও শেষ হয়। সে হিসেবে এবার তিন শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় পাহাড় চূড়া থেকে সমতল ভূমির সাড়ে তিন কি.মি. এলাকায় দেশ-বিদেশের ১৫-২০ লাখ ভক্তের আগমন হয়।

 
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটি মেলার ধর্মীয় আয়োজন সম্পূর্ণ করেছে। নিরাপত্তার বিষয়ে পুলিশ ও সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবারের মেলা নিরাপদ হবে এমন আশা করছেন তিনি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০