নিজস্ব প্রতিবেদক :
৫ জুন ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৭৩

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের রবরোড় এলাকায় হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স নির্মাণকাজকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন ৬৩ শতক জমি ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীন। ওই জমিতে একটি হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বুধবার সকাল প্রায় ১০টার দিকে নির্মাণকাজের অংশ হিসেবে বালি ভরাট শুরু করতে গেলে একদল ব্যক্তি বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।

জমির মালিক পক্ষের দাবি, স্থানীয় মজিবুর রহমান (মজিরন), সোলাইমান চৌকিদার, আব্দুর রশিদসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে হাজী জামাল উদ্দীনের ছেলে সুমনসহ স্থানীয় কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাজী জামাল উদ্দীনের ক্রয়কৃত জমি একটি প্রভাবশালী মহল দখল করে রেখেছে। স্থানীয় পর্যায়ে একাধিক সালিশের মাধ্যমে জমির মালিকানা বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনো জমির পূর্ণ দখল বুঝে দেওয়া হয়নি বলে দাবি তাদের।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%9c%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১০

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৩

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

১৬

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

১৭

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

১৮

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১৯

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

২০