ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

উত্তরায় ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৪৫

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র‌্যাব অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম বেলাল দেওয়ান (৬৭)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মো. গজনবী দেওয়ানের ছেলে। আহত হেলপার ওবায়দুর আকন্দের (৫০) অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত হেলপারের ভাষ্যমতে, মহাখালী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস কয়েকজন যাত্রী নিয়ে যাত্রাপথে উত্তরা এলাকায় ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি ডানদিকে আইল্যান্ডের ওপর উঠে গিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে সজোরে আঘাত করে। এতে বাসের যাত্রীরা অক্ষত থাকলেও চালক নিজের আসনে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চালক বেলাল দেওয়ানকে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৪:২০ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

উত্তরায় ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

আপডেট সময় : ১১:৫৪:২০ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬