ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বোরহানউদ্দিনে দুই সিএনজির ভয়াবহ সংঘর্ষ: নিহত ১, আহত ৫ Logo নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা Logo উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। Logo ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত মো: ইব্রাহীম (৪৮) উপজেলার চাপরাশিরহাট হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন এবং একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট টু কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হানিফ বিএসসি। তিনি বলেন, আজকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল। ইব্রাহীম স্যার চাপরাশিরহাট হাই স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা মারে। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন বিএসসি, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩