ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালো ড্রাইভারসহ মনপুরার ৩ মৎস্য শ্রমিক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৬

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
কুমিল্লার চান্দিনায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালো ভোলার মনপুরা উপজেলার ৩ মৎস্য শ্রমিক। এ দুর্ঘনায় ট্রাক ড্রাইভারসহ মোট ৪ জন নিহত হয়। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে বলে জানিয়েছেন আহতরা।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাত ৫ টায় মনপুরা থেকে মাছ বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী হয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভোলার মনপুরা উপজেলার ৬ ব্যবসায়ী সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মাছ বিক্রির জন্য নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকায় যাচ্ছিলো। নোয়াখালী থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা হয়ে যাওয়ার সময় ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাকা দেয় মাছবোঝাই ট্রাকটি। এতে মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে মাছের ঝুড়ির নিচে চাপা পড়ে ৩ মৎস্য মোকামি ও ড্রাইভারের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলে জানিয়েছেন জীবিতরা। এসময় ট্রাকে থাকা আরও ৫ মৎস্য শ্রমিক মাছের ঝুড়ির চাপায় পড়ে আহত হয়।

ট্রাক দুর্ঘটনায় মৃতরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আকতার হোসেন (৩৮) পিতাঃ আঃ হামিদ মিস্ত্রি, মোঃ সুমন (২৮) পিতাঃ মৃত মোঃ হাসিম পাটওয়ারী, মনির হোসেন (৩৫)। নিহত ৩ জনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে। এছাড়াও ট্রাকের নিহত ড্রাইভার রফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলায় অবস্থিত।

দুর্ঘটনায় আহত ৫ জনকে চান্দিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিৎ করে ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, নোয়াখালী থেকে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকটি চান্দিনার বেলারস এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ড্রাইভারসহ ৩ শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালো ড্রাইভারসহ মনপুরার ৩ মৎস্য শ্রমিক

আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪