ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড Logo যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক Logo গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ Logo ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত Logo প্রতিবন্ধী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম Logo তেলিচালায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১: উদ্ধার ১০৮০ পিস মাদক Logo থানার ভেতরে গোয়ালঘর, গরু উদ্ধার করে বিপাকে পুলিশ Logo বাঘাইছড়িতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর জেলা প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৮

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাততলা ভবনটির তৃতীয় তলায় প্রথমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন থেকে তিনটি, কোনাবাড়ী থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হিরন মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আগুনের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬