অনলাইন ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

ঘাসেও ব্যবসা, বিশ্বকাপ ঘিরে ফিফার নতুন পরিকল্পনা

২১

২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাস সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। টুর্নামেন্ট শেষে নিউ জার্সির ফাইনাল ভেন্যুর বিশেষভাবে সংরক্ষিত ঘাস বিক্রির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত প্রাকৃতিক ঘাসের নির্দিষ্ট অংশ কেটে স্মারক হিসেবে বিক্রি করা হবে। প্রতিটি ঘাসের টুকরো প্রিমিয়াম অ্যাক্রিলিক ফ্রেমে সংরক্ষণ করা হবে এবং এর সঙ্গে থাকবে ডিজিটাল সত্যতা যাচাইয়ের (USB Keepsake) সুবিধা।

ঘাসের স্মারক চারটি মূল্যে বিক্রি করা হবে। এন্ট্রি-লেভেল সংস্করণের দাম ৪৫০ মার্কিন ডলার। এছাড়া ৯০০, ১,২০০ এবং ৩,০০০ ডলারের সংস্করণও থাকছে। সর্বোচ্চ মূল্যের প্যাকেজে একটি সোনালি খোদাই করা প্রতিরূপ টিকিট, ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ বল এবং ক্রিস্টাল-কাট বিশ্বকাপ ট্রফির প্রতিরূপও দেওয়া হবে।

প্রতিটি মূল্যস্তরে সর্বোচ্চ ২ হাজার ২৬টি করে ইউনিট বিক্রি করা হবে। স্পোর্টসবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ থেকে ফিফার প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার আয় করার লক্ষ্য রয়েছে।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যা টুর্নামেন্ট চলাকালে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত। সাধারণ সময়ে এনএফএল ম্যাচের জন্য কৃত্রিম ঘাস ব্যবহার করা হলেও, বিশ্বকাপ উপলক্ষে সেখানে নর্থ ক্যারোলিনার একটি টার্ফ ফার্মে উৎপাদিত প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে। একই ধরনের ঘাস ব্যবহার করা হয়েছে সিয়াটেল, আটলান্টা ও ভ্যাঙ্কুভারসহ আরও কয়েকটি ভেন্যুতেও।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর ক্রেতাদের কাছে স্মারক ঘাস পাঠানো হবে। তবে আপাতত যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানাতেই এসব পণ্য সরবরাহ করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%98%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

রাজশাহীতে পরিক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

ম্যারাডোনাকে ছুঁয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আলভারেজের

ঘাসেও ব্যবসা, বিশ্বকাপ ঘিরে ফিফার নতুন পরিকল্পনা

সতর্ক স্পেন কোচ, তবে কৌশল বদলাতে নারাজ

রাস্তা নয়, যেন ধানের ক্ষেত! মণিরামপুরের ঝাপায় কাঁচা সড়কে চরম দুর্ভোগ, উন্নয়ন থেকে বঞ্চিত হাজারো মানুষ

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

১০

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১১

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

১২

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১৩

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

১৪

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

১৫

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৬

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১৭

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১৮

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৯

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

২০