চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
২৬ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৮ জন

চরফ্যাশনে কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ, বাধা দিতে গেলে হামলা

৫৬৫
চরফ্যাশনে কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ, বাধা দিতে গেলে হামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় এক কৃষকের চাষ করা পাকা ধান কেটে নেওয়া ও বাধা দিতে গেলে, কৃষক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলমগীরের চৌকিদারের বাড়ির সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন মৃধা, তার ছেলে মাজেদ মৃধা, বাছেদ মৃধা ও ভাই সালাউদ্দিন মৃধা।
আহত কৃষক হুমায়ুন জানান, তার বাবা মৃত শাহাদাত হোসেন ১৯৭১ সালে সেরাজল হকের কাছ থেকে তিন একর জমি ক্রয় করেন। সেই থেকে পরিবারটি জমিটি চাষাবাদ করে আসছে। চলতি মৌসুমে ওই জমিতে আমন ধান রোপণ করেছিলেন তিনি।
হুমায়ুনের অভিযোগ, শনিবার সকালে আলাউদ্দিন মৃধা গংরা ৪০-৫০ জন লোক নিয়ে জমিতে ঢুকে জোরপূর্বক ধান কেটে নেয়। এ সময় তারা প্রায় ১৫০টি সুপারির চারা উপড়ে ফেলে, বসতঘর ভাঙচুর করে ও ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে তার ভাতিজা মেহেদি হাসান ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে হুমায়ুনের ভাই হাবিবুর রহমান, লোকমান, নুরনাহার, কুলসুম, নয়ন ও শাহরুখ বেগম ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হুমায়ুন পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তবে জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ তাদের ওপর বারবার চাপ সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ এই দখল চেষ্টা চালাচ্ছে।

অভিযুক্ত আলাউদ্দিন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে বাছেদ মৃধা বলেন, “জমিটি আমাদের নিজস্ব। আমরা নিজেদের ধানই কেটেছি। সেখানে কোনো ঘর ছিল না, হামলার ঘটনাও সত্য নয়।”

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি দু’পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১০

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

১১

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

১২

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১৩

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৬

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৯

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

২০