admin
১৪ জুলাই ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৯ জন

জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়

ফটোকার্ড ডাউনলোড করুন
435

গত বছর জুলাই বিপ্লবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২টি শহীদ পরিবারের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
মতবিনিময় সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২ জন শহীদ পরিবারের মধ্যে নগদ দশ হাজার টাকা করে এবং আহত ৪৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০