ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

দুই শ্রমিককে মারপিট, অনির্দিষ্টকালের জন্য আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুই শ্রমিককে মারপিটের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাথে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিকরা। একই সাথে টাঙ্গাইল মালিক সমিতির বাস সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, টাঙ্গাইল মালিক সমিতির তুষারের মালিকানাধীন নিবির পরিবহণ নামে একটি বাস দীর্ঘদিন ধরে রাজশাহীতে চলাচল করে। সিরাজগঞ্জ মালিক সমিতির সাথে কোন আলোচনা না করে গত কয়েক মাস ধরে আরও একটি গাড়ী অবৈধভাবে এই রুটে চালানো হয়। এ কারণে আমরা ওই গাড়ীটি ফিরিয়ে দেই। মঙ্গলবার নির্জনা পরিবহণ নামে সিরাজগঞ্জের একটি বাস বিয়ের রিজার্ভ ভাড়া নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে এলেঙ্গা ও টাঙ্গাইল বাইপাসে দুই স্থানে থামিয়ে দিয়ে নিবির পরিবহণের মালিক তুষার নিজে উপস্থিত থেকে দুই শ্রমিককে বেধড়ক মারপিট করে। বিষয়টি মিমাংসার জন্য আমরা টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতির সাথে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া পাই নি।

তাই মালিক-শ্রমিক যৌথ মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক সিরাজগঞ্জ-ঢাকা রুটের সকল পরিবহণ শ্রমিকরা বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে। অবৈধভাবে নিবির পরিবহণ চলাচল বন্ধ ও দুই শ্রমিককে মারপিটের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। সেই সাথে টাঙ্গাইল মালিক সমিতির কোন পরিবহণকে সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলে চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ খান, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক আলম শেখ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আব্দুল মজিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৫:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দুই শ্রমিককে মারপিট, অনির্দিষ্টকালের জন্য আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ০৬:২৫:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০২৩