ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। Logo ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী

পেট্রোলের আগুনে হোটেল ম্যানেজারের মৃত্যু, খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৬

মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় বখাটে সাকিব গাজীর পেট্রোলের আগুনে ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের হত্যার প্রতিবাদে তার নিজ ইউনিয়ন দুমকির মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯ টায় দুমকির বোর্ড অফিস বাজারে দুমকি উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুমকি উপজেলা আওয়ামীলিগের ১ নং সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমান সিকদার, সাবেক মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ , জাহাঙ্গীরের বড় ভাই ঢাকা কোতোয়ালি থানা শ্রমিক দলের আহবায়ক আয়নাল হক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস. এম. হাসান মাহমুদ, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হোসেন প্রমুখ। মানববন্ধনের পরে জাহাঙ্গীরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে এলাকার নারী পুরুষ সহ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। পরে জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীরের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, আমার ইউনিয়নের জাহাঙ্গীর একজন ভালো ছেলে ছিলো, সে পটুয়াখালীর শিকদার আবাসিক হোটেলে ম্যানেজারের দায়িত্ব পালন করছিল, দুষ্কৃতকারীরা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে সে কয়েক দিন যাবত শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। আমি প্রশাসনের কাছে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
মুরাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফরুল্লাহ বলেন, যে সন্ত্রাসী কর্তৃক জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে এবং যে সন্ত্রাসী তাকে নির্মম নিষ্ঠুর ভাবে চাঁদা না দেওয়ার হত্যা করেছে তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।
নিহত জাহাঙ্গীরের ছেলে জাকারিয়া বলেন, যারা আমার বাবাকে হত্যা করেছে এবং যারা আমাদেরকে এতিম করেছে তারা ভবিষ্যতে আর কোন ছেলেমেয়েকে এতিম করতে না পারে তাই আমি সাকিব গাজীর ফাঁসির দাবী করছি
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন বলেন, খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাসার জানান, এঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে আমাদের একটি টিম কাজ করছে।
উল্লেখ্য গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন শাকিব গাজী পরে চাঁদা না দেয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করেন। এসময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হলে দীর্ঘ পাঁচ দিন পর বুধবার রাত দশটায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পেট্রোলের আগুনে হোটেল ম্যানেজারের মৃত্যু, খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জুন ২০২৩