ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। Logo ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী

লালমোহনে অগ্নিকাণ্ডে বসতঘরে পুড়ে মরলেন বৃদ্ধা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬২

আরশাদ মামুন:

লালমোহনে বসতঘরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগীরচর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭৫ বছর বয়সী মৃত বৃদ্ধা আনোয়ারা বিবি ওই এলাকার মৃত আশেক আলীর স্ত্রী। নিজের বসত ঘরে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বৃদ্ধার ঘরে আগুন দেখে আশেপাশের লোকজন ডাকচিৎকার দেন। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের প্রাণপন চেষ্টা চালান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসত ঘরটিসহ ভিতরেই পুড়ে কয়লা হয়ে যান বৃদ্ধা আনোয়ারা বিবি।
বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটন সাজী বলেন, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তবুও নিজ ঘরের চুলায় রান্না করেই খেতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাতের জন্য খাবার রান্না করে ঘরের ভিতরে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। এরপর হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ঘরটিসহ পুড়ে যান বৃদ্ধা আনোয়ারা। আমরা ধারণা করছি; রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, কেউ আগুনে পুড়ে মারা গেলে তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়। আমরাও ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের চেষ্টা করবো।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে অগ্নিকাণ্ডে বসতঘরে পুড়ে মরলেন বৃদ্ধা

আপডেট সময় : ০৯:৩৭:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ জুন ২০২৩