admin
২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৬ জন

লালমোহনে কারিগরি এইচএসসি (বিএমটি) পরীক্ষা কেন্দ্রে জালিয়াতি

ফটোকার্ড ডাউনলোড করুন
174

লালমোহন (ভোলা) প্রতিনিধি।
লালমোহনে কারিগরি এইচএসসি (বিএমটি) পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে চলে আসছে প্রক্সি পরীক্ষা। তা সত্ত্বেও কেন্দ্রের দায়ীত্বপ্রাপ্ত সচিব, হল সুপার ও কক্ষ পরদির্শকগণ নিরব ভূমিকা পালন করেন। বৃহস্পতিবার এমন একটি অভিযোগ পেয়ে বিএমটি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সাংবাদিকরা গেলে কেন্দ্রের সকলেই দায়ীত্ব এড়িয়ে প্রক্সি পরীক্ষার্থীকে ধরেও আটক না করে পালিয়ে যেতে সহায়তা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অনিয়মের এই মূল হোতা কেন্দ্র সচিব ধলীগৌরনগর কলেজের অধ্যক্ষ মো. আকবর হোসেন। তার আপন ভাই মো. সাইফুল ইসলামের প্রতিষ্ঠান ‘লালমোহন টেকনিক্যাল বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ’। পৌরসভার ১নং ওয়ার্ডে প্রতিষ্ঠানের ঠিকানা বললেও আদৌ ওই ওয়ার্ডে এধরণের কোন প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়নি। সেখানে এই নামে কোন প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানের কোন শিক্ষক, শিক্ষার্থী বা ক্লাস করতে কাউকে কখনো দেখেননি বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবুও ওই প্রতিষ্ঠানের নামে চলতি বিএম পরীক্ষায় ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। এর মধ্যে প্রথম সেমিস্টারে ৩৭জন ও দ্বিতীয় সেমিস্টারে ৫৪ জন। তিনি আরো জানান, ২০১০ সালে এটি প্রতিষ্ঠা হয়। পাঠদানের অনুমতি পায় ২০১৪ সালে। যার ইআআইএন নং ১৩৭০৭২।
বিএমটি শাখার কেন্দ্র ধলীগৌরনগর কলেজ হলেও এর ভেন্যু লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে লালমোহন টেকনিক্যাল বিজনেস ম্যানেজম্যান্ট কলেজসহ মোট ৪টি টেকনিক্যাল বিএম কলেজ পরীক্ষা দিয়ে আসছে। কেন্দ্র সচিব মো. আকবর হোসেনকে বৃহস্পতিবার কেন্দ্রে পাওয়া যায়নি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব ধলীগৌরনগর কলেজের ভাইস প্রিন্সিপাল মো. সামছুদ্দিন জানান, প্রক্সির বিষয়টি আমার নজরে আনা হয়নি। তবে কক্ষের দায়ীত্বপ্রাপ্ত দুই শিক্ষকের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন ওই পরীক্ষার্থী ৩০ মিনিট পর খাতা রেখে চলে গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০