ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। Logo ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী

লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ অভিযান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮০

নুরুল আমিন, লালমোহন:

গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করার জন্য গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির আয়োজন করে। চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সবুজ বনায়নের জন্য ভোলা যোনের লালমোহন এরিয়াতে বিভিন্ন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৮ জুন রবিবার সকালে পশ্চিম চরউমেদ লালমোহন শাখা ও ওসমানগঞ্জ চরফ্যাশন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক ২৫নং সপ্তাহকে গাছের চারা লাগানোর বিশেষ সপ্তাহ ও ২০ জুনকে গাছের চারা লাগানোর বিশেষ দিন বা বৃক্ষ রোপণ দিবস হিসেবে ঘোষণা করেছে। বৃক্ষ রোপণ সপ্তাহ সফল করার জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিটি যোন, এরিয়া ও শাখাতে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসন বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
এসময় পশ্চিম চর উমেদ লালমোহন শাখার ম্যানেজার শংকর মজুমদার, সেকেন্ড ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, সম্মানিত অতিথি লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে’র ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শাহে আলম, পশ্চিম চরউমেদ লালমোহন শাখার অফিসার মোয়াজ্জেম হোসেন, ওসমানগঞ্জ চরফ্যাশন শাখার ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন, সেকেন্ড ম্যানেজার অসীম চন্দ্র রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে গত ১১ জুন কালমা লালমোহন, শম্ভুপুর তজুমদ্দিন, ১২ জুন রমাগঞ্জ লালমোহন, ১৩ জুন চরভুতা লালমোহন, ধলীগৌর নগর লালমোহন, ১৪ জুন লালমোহন ও ফরাজগঞ্জ লালমোহন, ১৫ জুন বদরপুর লালমোহন ও দেউলা বোরহানউদ্দিন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ অভিযান

আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০২৩