ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – এমপি শাওন

আরশাদ মামুন।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৪

আরশাদ মামুন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে নৌকার বিজয় সুনিশ্চিতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে যে যত বড় নেতাই হন,তাতে কোন লাভ নেই। কেননা, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আপনাদের মতো বড় বড় নেতাদের কোন মূল্যায়ন থাকবে না। কেউ আপনাদের ভুলেও জিজ্ঞাসা করবে না। বরং তখন নিজেদের অস্তিত্ব থাকবে না।

১৩ সেপ্টেম্বর ( বুধবার ) সকালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা মার্কার বিজয়ের লক্ষে নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্যবৃন্দের সাথে বনানীর বাসায় বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

সভায় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাসুমা খানম, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কোহিনূর বেগম শিলা, চাদপুর ইউপি চেয়ারম্যান অহিদুল্যাহ কিরন, চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৮:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – এমপি শাওন

আপডেট সময় : ০৭:৫৮:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩