লালমোহন ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাহানারা বেগম। কয়েকমাস আগে তিন সন্তানের এ জননীর স্কিন ক্যান্সারে ধরা পড়ে। ফলে নিজের সহায় সম্বল যা ছিলো তা শেষ করে অবশেষে ধারদেনা করে চিকিৎসা চালিয়ে এখন নিঃস্ব তার পরিবার। সংবাদ পেয়ে জাহানারা বেগমের খোঁজখবর নেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম। এসময় জাহানারা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন তিনি।
জাহানারা বেগমের সুস্থতা কামনা করে কাউন্সিলর রায়হান মাসুম বলেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের পক্ষ থেকে জাহানারা বেগমের চিকিৎসার জন্য সাধ্যমত সহযোগিতার চেষ্টা করেছি, এখন সমাজের বিত্তবানগণ এগিয়ে আসলে পরিবারটির আরও উপকার হবে।
No tags found for this post.
মন্তব্য করুন