admin
১০ জানুয়ারি ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

ইক্ষু চুরিতে বাধা দেয়ায় মৌসুমী ক্রয়করণীক কতৃক সাংবাদিক লাঞ্চিত

ফটোকার্ড ডাউনলোড করুন
141

তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার।
নাটোরের বাগাতিপাড়ায় ইক্ষু চুরির প্রতিবাদ করায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের লাঞ্চিত করেছে বাগাতিপাড়া (নওশেরা) ইক্ষু ক্রয় কেন্দ্রের মৌসুমী ক্রয়করণীক এ এস এম আল আফতাব খান সুইট। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার আরাজীমাড়িয়াস্থ (নওশেরা) ইক্ষু কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আশরাফুল আলম খানের ছেলে।

সূত্রে জানা গেছে, ক্রয়করণীক সুইটের বাড়ি ওই ইক্ষু ক্রয়কেন্দ্র এলাকায় হওয়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন চাষীদের ওজনে ফাকি দিয়ে ইক্ষু ক্রয় করতেন। সম্প্রতি বাগাতিপাড়া পৌরসভায় এ নিয়ে অভিযোগ দিয়েছেন নড়ইগাছা মহল্লার ইউনুস আলী নামের এক ইক্ষুচাষী। এ বিষয় নিয়ে সরেজমিনে তার সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের ওপরে চড়াও হয়ে গাড়িসহ অবোরুদ্ধ করে রাখেন তিনি। পরে পরিবার ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপর তাদের পক্ষে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ। ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম তপু ও খাদেমুল ইসলাম জানান, তথ্য সংগ্রহের জন্য ওই কেন্দ্রে গেলে ক্রয়করণীক সুইট আমাদের দেখে নেয়ার হুমকি দিয়ে গাড়ি আটকে দেয়। পরে প্রেসক্লাব থেকে সাংবাদিক ও পরিবারের সদস্যরা গিয়ে আমাদের উদ্ধার করে।

এদিকে সাংবাদিকদের লাঞ্চিত করাই আল আফতাব খান সুইটের শাস্তি দাবি করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

একজন ইক্ষু ক্রয়করণীক হয়ে ইক্ষুচাষী ও সাংবাদিকদের সাথে এ ধরনের আচরণে রীতিমত হতবাক হয়ে নাটোর সুগার মিলস্ লি. -এর জি.এম ফেরদৌসুল আলম বলেন, ভুক্তভোগীদের লিখিত এবং মৌখিক অভিযোগ পেয়েছি। বিধিবহিরভূত ভাবে স্থানীয় বাসিন্দা হয়ে একই এলাকায় চাকরি করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এর পরে আর কোনো দিনই ওই ইক্ষু ক্রয়কেন্দ্রে সে আর, দায়িত্ব পালন করতে পারবে না বলেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০