ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৫ জন

ফুলবাড়ীতে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫৪২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি ও পরিবেশ সচেতনতা” শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক এর সভাপতিত্বে ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মওদুদ হাসান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াসিন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এল ইও মোঃ মাসুদ রানা প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের পুষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। তিনি স্কুল মিল্ক ফিডিং কর্মসূচিকে শিশুদের পুষ্টি উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুধ একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য। শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্য তালিকায় দুধ অন্তর্ভুক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত হয়। সার্বিক বাস্তবায়নে ছিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফুলবাড়ী,কুড়িগ্রাম।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০