ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানিদের স্বাধীনতা চাই, বললেন ট্রাম্প

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭৩

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জনগণের জন্য ‘স্বাধীনতা’ চান। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু ইরানি জনগণের স্বাধীনতা চাই।’ একই সঙ্গে তিনি বলেন, তিনি একটি ‘নিরাপদ দেশ’ দেখতে চান এবং সেটিই হবে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, এই যৌথ হামলার লক্ষ্য হলো ইরানি শাসকদের পক্ষ থেকে আসন্ন হুমকি নির্মূল করা।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, হামলার উদ্দেশ্য ছিল বিদ্যমান হুমকি দূর করা। তিনি আরও বলেন, এই পদক্ষেপ সাহসী ইরানিদের নিজেদের ভাগ্য গড়ার সুযোগ তৈরি করবে। নেতানিয়াহু ট্রাম্পের ‘ঐতিহাসিক নেতৃত্ব’-এর প্রশংসাও করেন।

শনিবার সকালে তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সূচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে হামলার আগে ইরান চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন দফা বৈঠক করেছে। আগামী সপ্তাহে আবার আলোচনায় বসার কথা ছিল। সেই আলোচনার আগেই হামলা হওয়ায় প্রশ্ন উঠেছে।

রাশিয়া এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার ভাষায়, এটি ছিল প্রতারণা।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন মেদভেদেভ। তিনি বলেছেন, শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৮:০০ অপরাহ্ণ, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৩০২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ইরানিদের স্বাধীনতা চাই, বললেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:০৮:০০ অপরাহ্ণ, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬