ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি Logo ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের। Logo ৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি Logo নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু Logo অধ্যক্ষের অন্যায় কাজে অস্বীকৃতি জানায় চাকুরীচ্যুত তৃতীয় শ্রেণি কর্মচারী সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগের পর চাকরী পুনর্বহালের আকুতি Logo তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত Logo তজুমদ্দিনে দুই হিন্দু পরিবারে সংঘর্ষে নারী ও প্রতিবন্ধীসহ আহত ৫ জন, হাসপাতালে ভর্তি Logo লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক Logo লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা Logo মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি,মাওলানা ফখরুদ্দিন খান রাজী

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭৩

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে টানা প্রায় ৭২ ঘণ্টার অনিশ্চয়তা, উৎকণ্ঠা ও উত্তেজনার অবসান ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে অবশেষে শূন্যরেখা থেকে সরিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। তিনি জানান, রোববার গভীর রাতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে বিজিবির সম্মতি ও ধারাবাহিক চাপের মুখে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, “বিজিবি শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে যে, কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বিএসএফকে আমাদের কড়া আপত্তির কথা জানানো হয়েছে। পরে তারা ওই ব্যক্তিদের নিজেদের একটি ক্যাম্পে নিয়ে যায়।”

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলীর ভাষ্য, রোববার রাত প্রায় ২টার দিকে সীমান্ত এলাকার আলোকসজ্জা নিভিয়ে বিএসএফ সদস্যরা ১০ জনকে সেখান থেকে সরিয়ে নেয়। পরে তাদের একটি গাড়িতে তুলে নিকটবর্তী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আরেক বাসিন্দা আজাদ বাবু বলেন, সীমান্তে এ ধরনের ঘটনা স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করে। এর প্রভাব পড়ে জনজীবন, কর্মব্যস্ততা এবং সীমান্তবর্তী এলাকার স্বাভাবিক পরিবেশের ওপর।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং শূন্যরেখাতেই অবস্থান করতে বাধ্য হয়।

পরবর্তী সময়ে তিন দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ প্রথমদিকে তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। সীমান্তের নির্জন শূন্যরেখায় অনিশ্চিত অপেক্ষার দীর্ঘ ৭২ ঘণ্টা পেরিয়ে অবশেষে তাদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো এ সীমান্ত সংকটের অধ্যায়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১০:২২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আপডেট সময় : ০৯:১০:২২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২৬