ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ Logo ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত Logo প্রতিবন্ধী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম Logo তেলিচালায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১: উদ্ধার ১০৮০ পিস মাদক Logo থানার ভেতরে গোয়ালঘর, গরু উদ্ধার করে বিপাকে পুলিশ Logo বাঘাইছড়িতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ Logo একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে অভিনন্দন Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কৃষি প্রণোদনা কর্মসূচি ও ফল উৎসবের উদ্বোধন চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৫৬

‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশন উপজেলায় ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ হাজার বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কায়সার আহমেদ কমল এবং সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে প্রতীকীভাবে আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, বৃক্ষের চারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন।
এদিকে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চরফ্যাশনেও দিনব্যাপী ফল উৎসব ও ফল মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
মেলায় প্রায় ১০টি স্টলে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করা এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৫:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কৃষি প্রণোদনা কর্মসূচি ও ফল উৎসবের উদ্বোধন চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

আপডেট সময় : ০৮:৩৫:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬