স্টাফ রিপোর্টার:
৬ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৫১

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘লালমোহন উপজেলা প্রশাসন’এবং ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার-এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু হাছনাইন, সমাজসেবা অফিসার মোঃ মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী গ্রাম হলো দেশের প্রাণ। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।

আলোচনা সভা শেষে, বিভিন্ন উদ্যোক্তা ৮জন সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ, ৬০ জন সদস্যদের মধ্যে আমড়া, লেবু ও পেয়ারা ফলের চারা বিতরণ, সদস্যদের প্রশিক্ষণ এবং বিআরডিবি অফিসের শ্রেষ্ঠ ম্যানেজার ও শ্রেষ্ঠ মাঠ সংগঠকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১০

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১২

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

মিয়ানমারে পাচার কালে সিমেন্ট বোঝাই সমুদ্র গামী ফিসিং বোট সহ আটক ১

১৪

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

১৫

প্রাইভেটে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মণিরামপুরে অভিযুক্ত আটক

১৬

নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান বিপুল পরিমাণ উপকরণ ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২

১৭

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত

২০