লোকমান খান মনপুরা (ভোলা) প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

মিয়ানমারে পাচার কালে সিমেন্ট বোঝাই সমুদ্র গামী ফিসিং বোট সহ আটক ১

৮৬

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে (বার্মা) পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট, সার, চাল ও ডিজেল বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় এক পাচারকারীকে আটক করা হলেও ট্রলারের দুই মালিকসহ কয়েকজন সহযোগী পালিয়ে যান।

রোববার (৫ জুলাই) সকালে আটক ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে একটি সমুদ্রগামী ট্রলারসহ মো. জুয়েল (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, ট্রলারটির মালিক ইদ্রিস মাঝি ও রিয়াজসহ অন্য সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মামলায় আসামি করা হয়েছে।

অভিযানের পর ট্রলারটি হাজিরহাট ঘাটে নিয়ে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ বস্তা সার, প্রায় ৪০০ লিটার ডিজেল এবং বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে জব্দকৃত ট্রলার থেকে মালামাল খালাসের কাজ চলছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় একটি ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার, চাল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিয়ানমারে পাচার কালে সিমেন্ট বোঝাই সমুদ্র গামী ফিসিং বোট সহ আটক ১

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

প্রাইভেটে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মণিরামপুরে অভিযুক্ত আটক

নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান বিপুল পরিমাণ উপকরণ ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৪ মাদকসেবী গ্রেপ্তার

১০

সিংড়ায় সড়কে ডাকাতি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, পলাতক আরও অনেকে

১১

লালমোহন গজারিয়া কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

১২

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১৩

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা : থানায় আত্মসমর্পণ করল খুনি

১৪

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

১৫

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

১৬

এজাহারভুক্ত আসামির ঠিকাদারিতে সদর থানার নতুন ভবন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৭

বোদায় ট্রাক্টরের ধাক্কায় নিহত প্রথম শ্রেণির ছাত্রী, আহত বাবা-মা

১৮

শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার আসামির নিজ পুকুরে মাছ বিক্রির কারণে বাদীপক্ষ আতংকিত

১৯

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

২০