সুনামগঞ্জ প্রতিনিধি ::
৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

১০৫

​সুনামগঞ্জ জেলাজুড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছ। গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

​পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বুধবার সকাল ৯ টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার সবকটি পয়েন্টেই পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম করেনি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর (তথ্য অনুযায়ী জানা যায়, জেলার ছাতক উপজেলা সদরের পয়েন্টে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে । গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার মাত্র ০.৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, সুনামগঞ্জ জেলা সদরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার, যা বর্তমানে শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১.১১ মিটার নিচে রয়েছে এবং জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ও বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

​গতকাল রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির কারণে শহরের নিচু রাস্তাঘাটে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাত এভাবে বজায় থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলার কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাউবো নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান,পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b7%e0%a6%b2%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১০

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১১

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১২

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৩

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৪

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৫

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

মিয়ানমারে পাচার কালে সিমেন্ট বোঝাই সমুদ্র গামী ফিসিং বোট সহ আটক ১

১৮

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

১৯

প্রাইভেটে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মণিরামপুরে অভিযুক্ত আটক

২০