ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪৬

‎ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে গাজীপুরের কোনাবাড়ী এলাকার জরুনে অবস্থিত কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে আগামী ১৭ জুলাই পর্যন্ত লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে।

‎বৃহস্পতিবার  (৯ জুলাই) এ-সংক্রান্ত একটি নোটিশ কারখানার মূল ফটকে টানানো হয়। লে-অফের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

‎কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। এ কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী গত ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সম্ভাব্য ৩৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছিল।

‎তবে এখনো পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আরও সাত দিনের জন্য লে-অফের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। লে-অফ চলাকালে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা প্রদান করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

‎নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৬ অনুযায়ী যেসব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী টানা তিন মাসের বেশি সময় ধরে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারা সাপ্তাহিক ছুটির দিন বাদে লে-অফের দিনগুলোর জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।

‎এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের পুনরায় কাজে যোগদানের বিষয়ে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা বলেন, “আমরা প্রায় ১৫ মাসের বকেয়া বেতন পাওয়ার অপেক্ষায় আছি। কারখানার বর্তমান অবস্থায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। একদিকে বাসাভাড়া, অন্যদিকে দোকানের বাকি এবং সন্তানদের স্কুলের বেতন দিতে পারছি না। কবে বকেয়া বেতন পাব, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।”

‎গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে গত ৬ জুন থেকে লে-অফ কার্যকর করা হয়। পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় কর্তৃপক্ষ ১৭ জুলাই পর্যন্ত লে-অফের মেয়াদ বাড়িয়েছে,

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬