ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

লালমোহনে বিএনপি নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

লালমোহন প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪০

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের উত্তর শাখা বিএনপির সভাপতি শহিদুল্লা মেলকার ও সাধারণ সম্পাদক নেচার মৃধার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আসরের নামাজের পর উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে উত্তর ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

অভিযোগে বলা হয়, জেলে কার্ডের চালসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা অসহায় ও ত্যাগী দলীয় নেতাকর্মীদের না দিয়ে আওয়ামী লীগের লোকজনকে দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযুক্ত দুই নেতার দ্রুত বহিষ্কারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি দেবীরচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন বদরপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আকবার মেলকার।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জেলে কার্ডের চাল ও সরকারি সহায়তা নিজেদের অনুগত ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে অসহায় দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিএনপিকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দায়মুক্ত করতে হবে।

এ বিষয়ে লালমোহন উপজেলা বিএনপি ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় আরও বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির পঞ্চায়েত, ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ফোরকান, সাংগঠনিক সম্পাদক কামাল কবিরাজ, সহ-সভাপতি সবুজ হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি লোকমান মেলকার, ছাত্রদলের সভাপতি মাহাবুব, জিয়া মঞ্চের সভাপতি শাজাহান সাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ, জিয়া পরিষদের নেতা কামরুল হাওলাদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে বিএনপি নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬