স্টাফ রিপোর্টার:
১৮ আগস্ট ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডে উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী

১৪

ভোলার লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে বর্তমান হেলিপ্যাড এর উপর। এলাকাবাসীর দাবী লালমোহন পৌরসভার বর্তমান প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সদেকের নির্দের্শে হেলিপ্যাডের উপরে যেখানে হেলিকপ্টার উঠানামা করে ঠিক সেই যায়গায় ফেলা হচ্ছে ময়লা।
এসব ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ ওই এলাকাবাসী ও পথচারীরা। বেশ কিছু দিন আগে লালমোহন হেলিপ্যাডের পূর্বপাশে ব্যস্ততম মহাসড়কের উপর ও পাশে ফেলছিলো ময়লা। এ নিয়ে তখন বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার করা হলে রাস্তার পাশে ময়লা ফেলা বন্ধ করে পৌর কর্তৃপক্ষ।
কিন্তু বর্তমানে যেখান থেকে হেলিকপ্টার উঠানামা করে ঠিক সেখানেই ফেলা হচ্ছে ময়লা। কোন জরুরী কজে এখন আর হেলিকপ্টার হেলিপ্যাডে নামতে ও উঠতে পারবে না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

হেলিপ্যাড এলাকার বাসিন্দা মো. শফিউল্যাহ, হাছানোজ্জামান ও রাশেদা বেগম বলেন, যেখানে হেলিকপ্টার উঠানামা করে সেখানে এবং হেলিপ্যাডের উপর কিভাবে পৌরসভার ময়লা ফেলানো হচ্ছে। ময়লার দুর্গন্ধে এই এলাকায় বসবাস করাই এখন কষ্টসাধ্য হয়ে উঠেছে। ময়লার মধ্যে প্রতিদিন কয়েক গ্রুপে কুকুর আসে খাবারের সন্ধানে। এখান দিয়ে মানুষ যাতায়াত করার সকলে কুকুরের ভয়ে থাকে। এই পর্য়ন্ত তিন জনকে কামড় ও দিয়েছে। শুধু মানুষ না এই এলাকার গরু, ছাগল, হাস, মুরগীকে নিয়মিত কামড়াচ্ছে কুকুরগুলো। তারা আরো বলেন লালমোহনের ইউএনও এবং পৌরসভার প্রশাসককে কয়েকবার অনুরোধ করেছি ময়লা হেলিপ্যাডের উপরে না ফেলতে। কিন্তু তিনি আমাদের কোন কথায় কর্নপাত করেনি।
সাজু চৌধুরী নামে একজন জানান, সকালে ফজরের নামাজ পরতে যাওয়ার সময় কুকুরের ভয়ে আমরা নামাজ পড়তে যেতে কস্ট হয়।
ওই এলাকার বাসিন্ধাদের দাবী দ্রুত হেলিপ্যাডের উপর ময়লা ফেলা বন্ধ করা হোক এবং যেসব ময়লা ফেলা হয়েছে তা দ্রুত অপসারণ করা হোক।

জানা যায়, লালমোহন পৌরসভাটি হচ্ছে প্রথম শ্রেণির। পৌরবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো ময়লা ফেলার জন্য নিজস্ব ডাম্পিং এর ব্যাবস্থা করা। এর আগের প্রশাসক মো. শাহ আজিজ পৌরবাসীর দাবীর মুখে ওয়াদা করে বলেছিলেন, শীঘ্রই ময়লা ফেলার জন্য জমি ক্রয় করা হবে এবং ডাম্পিং এর ব্যবস্থা করা হবে। কিন্তু তিনি তার সেই ওয়াদা রক্ষা করেননি। পৌরবাসীর সাথে ধোকা দিয়ে তিনি লালমোহন থেকে বিদায় নিয়েছেন। এরপর বর্তমান পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক দায়িত্ব নেয়ার পর কার্য়ত পৌরসভার কোন উন্নয়ন দেখাতে পারেননি পৌরবাসীকে।

লালমোহন হেলিপ্যাডের উপর পৌরসভার ময়লা ফেলার ব্যাপারে লালমেহান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, হেলিপ্যাডের উপর ময়লা ফেলার সুযোগ নেই। আমরা ফেলতে চাচ্ছি না। পৌরসভার ময়লা ফেলার জন্য কোন যায়গা না থাকায় বাধ্য হয়ে হেলিপ্যাডের উপর ময়লা ফেলতে হচ্ছে। আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য পদক্ষেপ নিতে যাচ্ছি। পৌরসভার জমি ক্রয় ও ডাম্পিয়সহ সকল প্রস্তাব গত মাসে মন্ত্রনালয় থেকে বাতিল করা হয়েছে। ময়লা ফেলার জন্য সরকারি খাসজমি দেখে পূনঃরায় প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তবনার কাজ করছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডে উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সরকারের ১৮০ দিন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন পথে?

দিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কে নিয়ে ফেসবুকে পোস্ট , রাতে যুবদল নেতাকে পিটিয়ে জখম

সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর ‎হামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ‎

নতুন কুঁড়ি স্পোর্টসের অর্থ আত্মসাতের অভিযোগ মনপুরার ইউএনও আবু মুছার বিরুদ্ধে

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউনিয়নের প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

১০

সেফটিক ট্যাংকে নেমে মর্মান্তিক মৃত্যু, পঞ্চগড়ে ৮ জনের বিরুদ্ধে মামলা

১১

পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১২

ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

১৩

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

১৪

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৫

লালমোহনে স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের চলাচলের পথে তালা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

১৬

নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৭

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

১৮

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

১৯

আরাফাত রহমান কোকো: নীরবে চলে যাওয়া এক নিভৃতচারী ক্রীড়া সংগঠকের গল্প

২০