ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের। Logo ৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি Logo নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু Logo অধ্যক্ষের অন্যায় কাজে অস্বীকৃতি জানায় চাকুরীচ্যুত তৃতীয় শ্রেণি কর্মচারী সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগের পর চাকরী পুনর্বহালের আকুতি Logo তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত Logo তজুমদ্দিনে দুই হিন্দু পরিবারে সংঘর্ষে নারী ও প্রতিবন্ধীসহ আহত ৫ জন, হাসপাতালে ভর্তি Logo লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক Logo লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা Logo মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি,মাওলানা ফখরুদ্দিন খান রাজী Logo রাজশাহী-নাটোরের মধ্যে আবারও বাস চলাচল বন্ধ

ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের।

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১১

ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খাল থেকে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) সার ষ্টেলবডি ট্রলারসহ আটক করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে বিসিআইসি সার ডিলার বৈধভাবে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার দাবী করেন।

কোস্ট গার্ডে কর্মকর্তা বলেন, ভোলার তজুমুদ্দিন থানাধীন চরমোজাম্মেল মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার সন্দেহে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ ১ টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, বহনকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও স্টিল বডি ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, ৪ সেপ্টেম্বর তারিখে চরমোজাম্মেল এর কয়েকজন ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়েছে। তারা একত্রিত হয়ে একসাথে সার গুলো একটি স্টীলবডি বোট দিয়ে বহন করছিল। চরের মুক্তিযোদ্ধা বাজারের ঘাট থেকে কোস্টগার্ড জব্দ করেন। যার ক্যাশমেমো সংরক্ষিত আছে। তবে কোস্ট গার্ড দেখে শ্রমিকরা ভয়ে পালিয়ে গিয়েছিল।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম জানান, উপজেলায় পাঁচজন বিসিআইসি সার ডিলার রয়েছে। জব্দকৃত ১৬০ বস্তা ইউরিয়া সার মেসার্স মোশাররফ হোসেন এর নিকট থেকে চরের ১০/১২ জন বিক্রেতা ক্যাশম্যামোর মাধ্যমে ক্রয় করেন। পরিবহনের সুবিধার্থে তারা এক বোটে বহন করছিলেন। তারপরও এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ মনিটরিং অব্যাহত আছে। গাফেলতি পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের।

আপডেট সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬