ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo রামপাল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তার অকাল মৃত্যু Logo ৩ হাজার ৪০০ জেলের মাঝে উজিরপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু Logo ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন Logo রমজান আসার আগেই ফলের বাজারে আগুন, আকাশছোঁয়া দামে দুশ্চিন্তায় সাধারণ মানুষ Logo কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার Logo বিশ্ব ভাড়াটিয়া দিবসে হেমায়েতপুরে মানববন্ধন Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারন জানতে গেলে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫ Logo সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

ভোলা প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালিত হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ৯টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ শিকার ও বিদেশি ট্রলারের অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। ইলিশের প্রধান প্রজননক্ষেত্রসহ উপকূলীয় ও অভ্যন্তরীণ নদ-নদীতেও টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত ও জাতীয় অর্থনৈতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬