ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

লালমোহনে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৪

ভোলার লালমোহনে রুমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রামে কিশোরীর নিজ বসতঘর থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। রুমা ওই গ্রামের চাপরাশি বাড়ির মো. সিদ্দিকের মেয়ে ও স্থানীয় মহেষখালী ফজর আলী দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, প্রায় ১০ মাস আগে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন রুমার মা নাজমা বেগম। মৃত মায়ের পরনের শাড়ি গলায় পেঁচিয়ে একই স্থানে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয় রুমা।

রুমার বাবা সিদ্দিক জানান, রুমা মানসিক ভারসাম্যহীন ছিল। সকালে পরিবারের সকলে একসাথে খাবার খান। পরে রুমার সৎমাকে নিয়ে বাজারে গিয়ে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা-জানালা সব বন্ধ এবং বড় মেয়ে ঝুমা বারান্দায় ঘুমাচ্ছে। এ সময় ঝুমাকে ডাকলে বারান্দার দরজা খুলে দেয় সে। তবে মাঝঘরের দরজা বন্ধ থাকায় ভেবেছিলাম রুমা ঘরে ঘুমাচ্ছে। তাই তাকে না ডেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পরে স্থানীয়রা জানান রুমা গলায় ফাঁস দিয়েছে।

রুমার মা রাবেয়া বেগম জানান, ভেবেছিলাম রুমা ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, তাই পার্শ্ববর্তী ঘরে সময় কাটাই। তবে অনেকক্ষণ হয়ে গেলেও রুমার কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে উঁকি দিয়ে রুমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ সময় ডাক-চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি নিচে নামায়।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে কিশোরীর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৬ জুলাই ২০২২ ১৫০ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৬ জুলাই ২০২২